Home চিকিৎসা প্রযুক্তি পরিধেয় প্রযুক্তি যা আপনি অনুভবই করবেন না – আসছে second skin স্মার্ট...

পরিধেয় প্রযুক্তি যা আপনি অনুভবই করবেন না – আসছে second skin স্মার্ট কাপড়

15
0
second skin স্মার্ট কাপড়

নতুন পরিধেয় প্রযুক্তি (Wearable Technology)-এর অগ্রগতি সম্পর্কে জানুন, যা আপনার পোশাকের ভেতরেই স্মার্ট সেন্সর যুক্ত করে সেটিকে একটি স্মার্ট পোশাকে রূপান্তরিত করতে পারে।

 

যারা আগে স্মার্ট পোশাক (Smart Clothing) ব্যবহার করেছেন, তারা জানেন যে, এটা খুব একটা কমফোর্টেবল নয়। বেশিরভাগ ক্ষেত্রেই এসব smart clothing দেখতে সাধারণ পোশাকের মতো হলেও বুকে একটি প্লাস্টিকের ডিভাইস লাগানো থাকে বা কাপড়ের ভেতরে শক্ত তার দিয়ে বসানো থাকে। ফলে এগুলো পরতে অস্বস্তিকর লাগে, দেখতে অস্বাভাবিক মনে হয়, এমনকি কাপড় ধোয়ার আগে ইলেকট্রনিক অংশ খুলে ফেলতেও হয়।

তবে এখন নতুন এক প্রযুক্তি সেই ধারণাই বদলে দিচ্ছে। এর নাম Fiber-Integrated Electronics। এই প্রযুক্তিতে কাপড়ের মধ্যেই ইলেকট্রনিক্স এমনভাবে যুক্ত করা হয় যে পোশাকটি শরীরের দ্বিতীয় ত্বকের (Second Skin) মতো অনুভূত হয়।

সেন্সর আর আলাদা ডিভাইস নয়, সুতোই হয়ে যাচ্ছে সেন্সর

এই প্রযুক্তির সবচেয়ে বড় পরিবর্তন হলো, বিজ্ঞানীরা আর কাপড়ের ওপর আলাদা ডিভাইস লাগাচ্ছেন না। বরং কাপড় তৈরির সুতোকেই স্মার্ট সেন্সরে পরিণত করছেন।

এর জন্য প্রতিটি সুতোকে রূপা (Silver) বা কার্বন ন্যানোটিউব-এর মতো বিদ্যুৎ পরিবাহী পদার্থ দিয়ে আবৃত করা হয়। এরপর সেই সুতোগুলো দিয়েই কাপড় বোনা হয়।

বাইরে থেকে এটি দেখতে একেবারে সাধারণ টি-শার্টের মতো। কিন্তু অণুবীক্ষণ যন্ত্রে (মাইক্রোস্কোপে) দেখলে বোঝা যায়, প্রতিটি সুতো ছোট ছোট ইলেকট্রোড হিসেবে কাজ করছে।

এই স্মার্ট সুতো শরীরের হৃদস্পন্দনের ক্ষুদ্র বৈদ্যুতিক সংকেত, ঘামের আর্দ্রতা সহ নানা তথ্য সংগ্রহ করতে পারে।

যেহেতু সেন্সরগুলো কাপড়ের ভেতরেই স্থায়ীভাবে বসানো থাকে, তাই এগুলো নড়াচড়া করে না। ফলে একটি ঢিলেঢালা স্মার্টওয়াচের তুলনায় অনেক বেশি নির্ভুল তথ্য পাওয়া সম্ভব।

শুধু স্টেপ কাউন্ট নয়, দেবে হাসপাতাল-মানের স্বাস্থ্য তথ্য

এই প্রযুক্তি শুধু কত কদম হাঁটলেন তা গোনার জন্য নয়। এটি হাসপাতাল-মানের স্বাস্থ্যতথ্য সংগ্রহ করতে সক্ষম।

উদাহরণ হিসেবে –

  • একজন পেশাদার ক্রীড়াবিদের দৌড়ানোর সময় পায়ের পেশির ক্লান্তি কতটা হচ্ছে, তা বৈদ্যুতিক সংকেত বিশ্লেষণ করে জানাতে পারে।
  • ফিজিওথেরাপি নেওয়া কোনো রোগীর শরীরের নড়াচড়ার পরিধি (Range of Motion) কতটা উন্নত হচ্ছে, তা চিকিৎসক বাড়িতে বসেই পর্যবেক্ষণ করতে পারবেন। এজন্য রোগীকে বারবার হাসপাতালে যেতে হবে না।

এছাড়াও এই স্মার্ট পোশাক রিয়েল-টাইমে শরীরের তাপমাত্রা এবং শ্বাস-প্রশ্বাসের ধরন পর্যবেক্ষণ করতে পারে।

সবচেয়ে বড় বিষয় হলো, এতে কোনো শক্ত তার বা বড় ব্যাটারি নেই। তাই এটি পরলে মনে হবে না আপনি কোনো চিকিৎসা-যন্ত্র পরে আছেন। বরং এটি হবে একটি আরামদায়ক সাধারণ টি-শার্টের মতো।

এই মুহূর্তের ট্রেন্ডিং আর্টিকেলগুলো

পরিধেয় প্রযুক্তি যা আপনি অনুভবই করবেন না – আসছে second skin স্মার্ট কাপড়

নতুন পরিধেয় প্রযুক্তি (Wearable Technology)-এর অগ্রগতি সম্পর্কে জানুন, যা আপনার পোশাকের ভেতরেই স্মার্ট সেন্সর যুক্ত করে সেটিকে একটি স্মার্ট পোশাকে...
Read More

ওমেগা-৩-এ ভরপুর ১৫টি দেশি খাবার: হার্ট, মস্তিষ্ক ও চোখ সুস্থ রাখার গাইড

ওমেগা-৩-এ ভরপুর দেশি খাবার নিয়মিত খাদ্যতালিকায় রাখলে হৃদ্‌স্বাস্থ্য ভালো থাকে, মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ে, প্রদাহ কমে এবং শরীর প্রয়োজনীয় স্বাস্থ্যকর চর্বি...
Read More

Apple Watch-এর কারণে প্রাণে বাঁচলেন এক ব্যক্তি, বলছেন এটি ছিল তাঁর মেয়ের উপহার

Apple Watch-এর Fall Detection (পড়ে যাওয়া শনাক্ত করা) ফিচারটি স্বয়ংক্রিয়ভাবে জরুরি সেবায় ফোন করে। ফলে চিকিৎসকেরা দ্রুত তাঁর ফুসফুসে থাকা...
Read More

অস্থায়ী স্মার্ট ট্যাটু নজর রাখবে স্বাস্থ্যের ওপর

যুক্তরাষ্ট্রের পেন স্টেট বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলীরা শিল্পকলা ও বিজ্ঞানকে একত্র করে এমন এক ধরনের সুন্দর, রঙিন অস্থায়ী স্মার্ট ট্যাটু তৈরি করছেন,...
Read More

Oura Ring 5 রিভিউ: স্মার্ট রিং প্রযুক্তিতে এক বিশাল অগ্রগতি

আগের চেয়ে আরও পাতলা, হালকা, দীর্ঘস্থায়ী এবং ব্যবহারেও অনেক বেশি আরামদায়ক – নতুন Oura Ring 5 স্বাস্থ্য পর্যবেক্ষণকারী পরিধেয় ডিভাইসের...
Read More

করলা কি সত্যিই ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে? বিজ্ঞান কী বলছে?

করলা কি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে? গবেষণায় দেখা গেছে, করলা রক্তে শর্করা নিয়ন্ত্রণে কিছুটা সহায়ক হতে পারে, তবে এটি ডায়াবেটিসের ওষুধের...
Read More

নতুন কনট্যাক্ট লেন্সে অন্ধকারেও দেখা যাবে

ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি অব চায়না (USTC)-এর গবেষকরা এমন একটি নতুন কনট্যাক্ট লেন্স তৈরি করেছেন, যা মানুষের চোখকে দৃশ্যমান...
Read More

এই ৪টি চায়ে গ্রিন টি’র চেয়ে বেশী এন্টিঅক্সিডেন্ট আছে

বেশী এন্টিঅক্সিডেন্ট চা হিসেবে মাচা টি, হিবিস্কাস টি, হোয়াইট টি ও পার্পল টি পরিচিত; গবেষণায় এগুলোতে সাধারণত গ্রিন টি-এর তুলনায়...
Read More

ডায়াবেটিস রোগীদের আঙুলে সুঁচ ফোঁটানোর বিকল্প হতে পারে নন-ইনভেসিভ ইমেজিং

এমআইটি-র প্রকৌশলীরা দেখিয়েছেন যে, ত্বকের ওপর নিয়ার-ইনফ্রারেড আলো ফেলে তাঁরা রক্তের গ্লুকোজের মাত্রা নির্ভুলভাবে পরিমাপ করতে পারেন।   রক্তে গ্লুকোজের...
Read More

ভেজালের ফাঁদে পড়ছেন না তো? বাজারের সবচেয়ে ঝুঁকিপূর্ণ খাবার ও নিরাপদ থাকার উপায়

ভেজাল খাবার থেকে নিরাপদ থাকার উপায় হলো বিশ্বস্ত উৎস থেকে খাদ্য কেনা, তাজা ও প্রাকৃতিক খাবার বেছে নেয়া, এবং ভালোভাবে...
Read More

এখনও কিছু চ্যালেঞ্জ রয়েছে

তবে এই প্রযুক্তি এখনও বাজারে ব্যাপকভাবে আসেনি। এর অন্যতম কারণ হলো –

  • স্মার্ট সুতোকে এমনভাবে তৈরি করা কঠিন, যাতে বারবার ধোয়া ও গরম ড্রায়ারের তাপেও এটি নষ্ট না হয়।
  • কাপড় ধোয়ার ডিটারজেন্টের রাসায়নিক উপাদান স্মার্ট সুতোর বিশেষ আবরণ ক্ষতিগ্রস্ত করতে পারে।
  • এছাড়া, এই ধরনের স্মার্ট কাপড় বড় পরিসরে উৎপাদন করা এখনও সাধারণ সুতি কাপড়ের তুলনায় অনেক বেশি ব্যয়বহুল।

কেন এই প্রযুক্তি এত গুরুত্বপূর্ণ?

গবেষকদের মতে, স্বাস্থ্যসেবা ও কর্মক্ষেত্রের নিরাপত্তায় এই প্রযুক্তির সম্ভাবনা বিশাল।

ধরুন একজন দমকলকর্মী বা নির্মাণশ্রমিক বিপজ্জনক পরিবেশে কাজ করছেন।

তাঁদের পোশাক যদি শরীরের অতিরিক্ত তাপমাত্রা, অস্বাভাবিক হৃদস্পন্দন বা অন্য কোনো বিপদের লক্ষণ শনাক্ত করতে পারে, তাহলে সঙ্গে সঙ্গে তত্ত্বাবধায়কের কাছে সতর্কবার্তা পাঠানো যাবে। এতে দুর্ঘটনা বা স্বাস্থ্যঝুঁকি অনেকটাই কমানো সম্ভব হবে।

ভবিষ্যতের পোশাক শুধু পরবেন না, আপনাকে রক্ষাও করবে

ফ্যাশন ও প্রযুক্তির সমন্বয়ে (STEAM) এই গবেষণার মূল লক্ষ্য হলো পোশাকের ওপর বড় বড় স্ক্রিন বা ভারী ডিভাইস লাগানো নয়।

বরং প্রযুক্তিকে এতটাই ছোট, নমনীয় এবং কাপড়ের সঙ্গে একীভূত করা, যাতে ব্যবহারকারী বুঝতেই না পারেন যে তিনি একটি স্মার্ট ডিভাইস পরে আছেন।

গবেষকদের বিশ্বাস, উৎপাদন প্রযুক্তি আরও উন্নত হলে ভবিষ্যতের পোশাক শুধু শরীর ঢেকে রাখবে না – আপনার স্বাস্থ্য পর্যবেক্ষণ করবে, বিপদের আগাম সতর্কবার্তা দেবে এবং প্রয়োজনে আপনার জীবন রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here