Home ঘুম ঘুমের খাবার: দুধ, আখরোট আর ঘুমপিয়াসী ৫ বন্ধু! 😴🥛🌰

ঘুমের খাবার: দুধ, আখরোট আর ঘুমপিয়াসী ৫ বন্ধু! 😴🥛🌰

59
0
ঘুমের খাবার

ঘুম আসছে না? রাতে ভালো ঘুমের জন্য ট্রাই করুন দুধ, কলা, বাদাম ও মধুর মতো ঘুমের খাবার, যা দ্রুত আপনাকে গভীর ও আরামদায়ক ঘুম এনে দিবে।

 

রাত ২টা। আপনি বিছানায় পিঠ দিলেন, ঘুম? ওহ না! চোখ শুধু ছাদ দেখে। আর পাশে মোবাইলে রিল স্ক্রল করে যাচ্ছেন যেন চোখ ক্লান্ত হয়ে নিজেই ঘুমিয়ে পড়ে। কিন্তু তাও ঘুম আসে না। এই সমস্যা নতুন না। কিন্তু সমাধান? খুব সম্ভবত আপনার রান্নাঘরেই ঘাপটি মেরে বসে আছে। আজকে আমরা জানবো এমন ৫টি খাবারের কথা যেগুলো হতে পারে আপনার ঘুমপাড়ানি মাসি-পিসি।

৫টি কার্যকর ঘুমের খাবার

১. দুধ 🥛

“রাতে দুধ খেয়ে ঘুমাও” — মায়ের সেই আদেশ এখন বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। দুধে রয়েছে ট্রিপটোফ্যান (tryptophan) নামক এক অ্যামিনো অ্যাসিড, যা মেলাটোনিন নামক ঘুম-হরমোন তৈরিতে সাহায্য করে। তারমানে, এক গ্লাস গরম দুধ মানেই শরীর ঘুমের সিগন্যাল পাচ্ছে!

এই মুহূর্তের ট্রেন্ডিং আর্টিকেলগুলো

প্রস্রাবের রঙে লুকানো কিডনির সংকেত: কখন উপেক্ষা করবেন না?

প্রস্রাবের রঙে শরীরের পানির ভারসাম্য, খাদ্যাভ্যাস, ওষুধের প্রভাব এবং কিছু স্বাস্থ্যগত সমস্যার গুরুত্বপূর্ণ ইঙ্গিত পাওয়া যায়, তাই এর পরিবর্তন খেয়াল...
Read More

ব্যায়ামের ঠিক পরপরই যে ভুলগুলো আপনার শরীরের বড় ক্ষতি করছে

ব্যায়ামের পরে যেসব ভুল নিয়মিত করা হয়, সেগুলো পেশির পুনরুদ্ধার ধীর করে, আঘাতের ঝুঁকি বাড়ায় এবং আপনার ফিটনেস অগ্রগতিকে উল্লেখযোগ্যভাবে...
Read More

ব্লাড সুগার নিয়ন্ত্রণে যেসব দেশি ফল সবচেয়ে বেশি কার্যকর

ব্লাড সুগার নিয়ন্ত্রণে দেশি ফল যেমন জাম, আমলকি, পেয়ারা, করলা ও অন্যান্য ফাইবারসমৃদ্ধ ফল নিয়মিত খেলে রক্তে শর্করার মাত্রা স্বাভাবিক...
Read More

ঘুমের আগে ভুলেও খাবেন না এই ৭টি খাবার! আপনার নিদ্রা হারাম করে দিতে পারে 🌙 😵 🍕☕

রাতে ঘুমের আগে যেসব খাবার খাওয়া যাবে না সেগুলোর মধ্যে কফি, আইসক্রিম, পিৎজা ও ঝাল খাবার অন্যতম, কারণ এগুলো ঘুমের...
Read More

ওজন কমাতে রাতে ভাত বন্ধ করেছেন? জেনে নিন পুষ্টিবিজ্ঞান কী বলছে

ওজন কমাতে রাতে ভাত বন্ধ করেছেন? পুষ্টিবিজ্ঞান বলছে, শুধু ভাত বাদ দিলেই ওজন কমে না; আসল বিষয় হলো মোট ক্যালোরি,...
Read More

সূর্যের ভিটামিন: ভিটামিন ডি যুক্ত খাবার কেন অত্যাবশ্যকীয়? 🌞

সূর্যের ভিটামিন নামে পরিচিত ভিটামিন ডি শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ; তাই হাড়, রোগপ্রতিরোধ ক্ষমতা ও সামগ্রিক সুস্থতা বজায় রাখতে ভিটামিন...
Read More

শাকসবজি খাওয়ার সঠিক উপায় – আমাদের ভুলগুলো কোথায়?

শাকসবজি খাওয়ার সঠিক উপায় মেনে চললে ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্টের সর্বোচ্চ উপকার পাওয়া যায়, যা সুস্বাস্থ্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা...
Read More

সারাদিন ক্লান্ত ও অলস লাগে? আপনার ডায়েটে হয়তো কমতি আছে এই ৩টি উপাদানের

সারাদিন ক্লান্ত অনুভব করলে তা শুধু কাজের চাপ নয়; পর্যাপ্ত ঘুমের অভাব, পুষ্টিহীনতা, পানিশূন্যতা বা কোনো স্বাস্থ্য সমস্যারও ইঙ্গিত হতে...
Read More

ডায়াবেটিস ও আমাদের ভাত-ভীতি: ভাত কি আসলেই শত্রু, নাকি পরিমাপেই মুক্তি?

ডায়াবেটিস ও ভাত খাওয়া নিয়ে অযথা ভয় পাওয়ার দরকার নেই; সঠিক পরিমাণ, আঁশসমৃদ্ধ খাবার ও নিয়মিত ব্যায়ামের সঙ্গে ভাতও হতে...
Read More

কাঁঠাল কেন সুপারফুড? জেনে নিন ১০টি চমকপ্রদ স্বাস্থ্য উপকারিতা

কাঁঠাল কেন সুপারফুড কারণ এতে ভিটামিন, খনিজ, ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং স্বাস্থ্য ভাল...
Read More

২. আখরোট (Walnuts) 🌰

আখরোট শুধু ব্রেইনের মতো দেখতে না, ব্রেইনের কাজেও দারুণ! এতে রয়েছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ও মেলাটোনিন—ঘুমের জন্য double strike! রাতে যদি দুধের সাথে ৩-৪টা আখরোট খান, ঘুম আসতে সময় লাগবে না।

৩. ক্যামোমাইল চা (Chamomile Tea) 🍵

বাংলাদেশে এখন অনেকেই হারবাল চায়ের প্রেমে পড়ে গেছেন। ক্যামোমাইল হলো ঘুম-প্রেমিক চায়ের রাজা। এতে আছে অ্যাপিজেনিন (apigenin), যা ব্রেইনে রিসেপ্টরগুলোকে শান্ত করে ঘুম নিয়ে আসে টুপ করে। তবে, ক্যাফেইনমুক্ত ক্যামোমাইল কিনতে ভুলবেন না!

৪. কলা 🍌

হ্যাঁ, আমাদের চিরচেনা কলাও ঘুমে সহায়ক। এতে রয়েছে ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম, যা মাংসপেশি শিথিল করে এবং ট্রিপটোফ্যানও রয়েছে। রাতে একটো কলা মানেই ঘুমের জন্য VIP টিকিট!

৫. খেজুর🌴

মিষ্টি-মিষ্টি ঘুমের জন্য মিষ্টি খেজুর! এতে আছে ভিটামিন বি৬, যা সেরোটোনিন তৈরিতে সাহায্য করে। আর সেরোটোনিন থেকেই আসে মেলাটোনিন। কয়েকটা খেজুর খেয়ে ক্যামোমাইল চা—গ্যারান্টি দিচ্ছি, Netflix-ও আপনাকে জাগিয়ে রাখতে পারবে না!

ঘুম না হলে কী হয়?

  • মেজাজ খারাপ, সকালেই অফিসে বোমা ফাটানোর ইচ্ছে
  • হজমে সমস্যা, কারণ ঘুম মানেই পরিপাক সহায়ক হরমোন সক্রিয়
  • স্মৃতিশক্তি কমে যায়, ভুলে যান বিয়ের তারিখও!
  • ওজন বাড়ে (হ্যাঁ! ঘুম কম মানেই বেশি খাওয়া)

ঘুমের রুটিনে আনুন বদল

  • শোবার আগে মোবাইল বন্ধ করুন
  • হালকা গান শুনুন, ধ্যান করুন
  • রাতে ঘুমানোর এক ঘণ্টা আগে থেকে লাইট কম দিন
  • আর অবশ্যই — উপরের ঘুম-বান্ধব খাবারগুলো ট্রাই করুন!

শেষ কথা

ঘুমের জন্য ঘুমের ওষুধ নয়, দরকার ঘুমের খাবার। দুধ আর আখরোট খেয়ে, ক্যামোমাইল চা চুমুক দিয়ে, একটা কলা আর দুইটা খেজুরে শেষ করুন দিন। তারপর দেখবেন, আপনি নিজেই ঘুমপাড়ানি দাদুর গল্পের শেষ দৃশ্য হয়ে গেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here