Home অসুখ-বিসুখ ইনসুলিন সেন্সিটিভিটি: সুস্থতার গোপন চাবিকাঠি না বুঝলে বিপদ!

ইনসুলিন সেন্সিটিভিটি: সুস্থতার গোপন চাবিকাঠি না বুঝলে বিপদ!

472
0
ইনসুলিন সেন্সিটিভিটি

ইনসুলিন সেন্সিটিভিটি ভালো থাকলে শরীর কম ইনসুলিনেই রক্তের শর্করা নিয়ন্ত্রণে রাখতে পারে, যা ডায়াবেটিস প্রতিরোধে সহায়ক।

ইনসুলিন আসলে কী?

ইনসুলিন হলো একটি হরমোন, যেটা তৈরি হয় আপনার অগ্ন্যাশয় (pancreas) থেকে। এর প্রধান কাজ হলো – রক্তে থাকা গ্লুকোজ (blood sugar) কে কোষে পৌঁছে দেওয়া — যেন কোষগুলো সেই গ্লুকোজ ব্যবহার করে শক্তি তৈরি করতে পারে।

ইনসুলিন সেন্সিটিভিটি মানে কী?

“সেন্সিটিভিটি” মানে হলো কোষ ইনসুলিনকে কতটা গুরুত্ব দিয়ে শুনছে। যদি ইনসুলিন সেন্সিটিভিটি বা ইনসুলিন সংবেদনশীলতা ভালো থাকে, তাহলে খুব অল্প ইনসুলিনেই রক্তের শর্করা ঠিকভাবে নিয়ন্ত্রণে থাকে।

যদি সেন্সিটিভিটি কমে যায়, ইনসুলিন বারবার ডাকছে, কিন্তু কোষ বলছে, “আজ না ভাই, পরে কথা বলি।” – একেই বলে ইনসুলিন রেজিস্ট্যান্স, যা টাইপ ২ ডায়াবেটিসের বড় কারণ!

ইনসুলিন সেন্সিটিভিটি খারাপ হলে কী হয়?

খারাপ সেন্সিটিভিটি মানেই ইনসুলিন বেশি বেশি তৈরি হচ্ছে। এর ফলে:

  • ওজন বাড়ে (বিশেষ করে পেটের মেদ)
  • আপনি সবসময় ক্লান্ত অনুভব করেন
  • মাথা ঝিমঝিম করে
  • টাইপ ২ ডায়াবেটিসের সম্ভাবনা বাড়ে
  • হৃদরোগ, উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ে

কিভাবে ইনসুলিন সেন্সিটিভিটি ভালো রাখা যায়?

ভয়ের কিছু নেই! নিচের টিপসগুলো অনুসরণ করলে ইনসুলিন সেন্সিটিভিটি নাচতে নেমে পড়বেঃ

১. নিয়মিত ব্যায়াম করুন

ওয়ার্কআউট করলেই কোষগুলো ইনসুলিনের কথা ভালোভাবে শুনে। দিনে মাত্র ৩০ মিনিট হাঁটাহাঁটি করলেই কাজ হয়। শক্তিশালী ব্যায়াম (যেমন: স্কোয়াট, পুশ-আপ) করলে আরও ভালো।

২. কম কার্ব, বেশি ফাইবার

চিনি আর সাদা ময়দা কম খান। লাল চাল, ওটস, ব্রাউন ব্রেড – এগুলোর ফাইবার ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায়। সবজি-ভরপুর সালাদ খাওয়ার অভ্যাস গড়ো।

এই মুহূর্তের ট্রেন্ডিং আর্টিকেলগুলো

CGM ব্যবহার টাইপ ২ ডায়াবেটিস রোগীদের মৃত্যু ঝুঁকি ৪৪% কমায়

বেসাল ইনসুলিন গ্রহণকারী টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরা কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরিং (CGM) শুরু করার পর, যারা CGM ব্যবহার করেননি তাদের তুলনায়...
Read More

পুরুষদের দৈনিক শক্তির সহজ রেসিপি – Power Smoothie

একটি পাওয়ারফুল রেসিপি পুরুষদের দৈনিক শক্তি, কর্মক্ষমতা এবং সারাদিনের উদ্যম ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।   সকালে ঘুম থেকে...
Read More

Apple Watch 12 রিভিউ: কব্জিতে AI-এর এক নতুন যুগ

এ বছর Apple-এর ফ্ল্যাগশিপ স্মার্টওয়াচ ১২তম প্রজন্মে পা রেখেছে। নতুন প্রজন্মের এই ঘড়িতে এমন কিছু আপগ্রেড আনা হয়েছে, যেগুলো একই...
Read More

পরিধেয় প্রযুক্তি যেভাবে মানবদেহের রহস্য উন্মোচন করছে

একসময় পরিধেয় প্রযুক্তির কাজ ছিল মূলত মানুষের কতগুলো স্টেপ হাঁটা হয়েছে বা কত ক্যালরি খরচ হয়েছে, তা হিসাব করা। কিন্তু...
Read More

ডেঙ্গুতে প্লেটলেট বাড়াতে কী খেতে হবে? কোন খাবার উপকারী, আর কোনগুলো এড়িয়ে চলবেন

ডেঙ্গু হলে সবচেয়ে বেশি যে বিষয়টি নিয়ে রোগী ও পরিবারের সদস্যরা চিন্তিত থাকেন, তার একটি হলো রক্তের প্লেটলেট কমে যাওয়া।...
Read More

কফি কি রক্তচাপ বাড়ায়? জেনে নিন কতটা পান করা উচিত

সকালের ঘুম ঘুম ভাব কাটাতে এক কাপ গরম কফি অনেকেরই প্রিয়। কাজের মাঝে ক্লান্তি দূর করা, মনোযোগ বাড়ানো কিংবা আড্ডায়...
Read More

ভাত খেয়ে কি ওজন কমানো সম্ভব? জানুন সঠিক নিয়ম

বাঙালির খাবারের কথা উঠলে ভাতের কথা সবার আগে আসে। দুপুরে এক প্লেট ভাত, সঙ্গে মাছ, ডাল, সবজি – এ যেন...
Read More

মনের মেঘ কাটিয়ে মানসিক প্রশান্তি: স্ট্রেস, দুশ্চিন্তা ও নিদ্রাহীনতা থেকে মুক্তির পূর্ণাঙ্গ গাইড

আধুনিক জীবনযাত্রায় মানসিক চাপ বা স্ট্রেস আমাদের নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। ব্যস্ত কর্মজীবন, পারিবারিক দায়িত্ব, আর্থিক দুশ্চিন্তা এবং সামাজিক যোগাযোগমাধ্যমের...
Read More

গরুর মাংস কি সত্যিই ক্ষতিকর? স্টিয়ারিক এসিড জানাচ্ছে ভিন্ন কথা

গরুর মাংস বা রেড মিট নিয়ে স্বাস্থ্য আলোচনায় অনেক দ্বিধা ও বিতর্ক রয়েছে। কেউ বলেন এটি হৃদরোগ বাড়ায়, আবার কেউ...
Read More

ওজন কমাতে ওটস নয়, বেছে নিন লাল চালের ভাত!

ওজন কমাতে লাল চালের ভাত হতে পারে খাবারের স্বাস্থ্যকর অংশ, কারণ এতে আঁশ বেশি থাকে, দীর্ঘসময় পেট ভরা রাখে এবং...
Read More

৩. ঘুম ঠিক রাখুন

কম ঘুম ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ায়। প্রতি রাত কমপক্ষে ৭ ঘণ্টা ঘুমানোর চেষ্টা করুন।

৪. স্ট্রেস কমাও

মানসিক চাপ থাকলে কর্টিসল বেড়ে যায়, যা ইনসুলিনকে ব্লক করে দেয়। মেডিটেশন, প্রার্থনা, হালকা গান শুনে স্ট্রেস কমান।

৫. প্রক্রিয়াজাত খাবার বাদ দিন

চিপস, কোলা, কেক– এসব ফাস্ট ফুড ইনসুলিন সেন্সিটিভিটি ধ্বংস করে দেয়। যতটা সম্ভব প্রাকৃতিক খাবার খাও — মাছ, ডিম, শাক-সবজি

৬. সবিরাম উপবাস (Intermittent Fasting) করার চেষ্টা করুন

খাওয়া আর না খাওয়ার মাঝে ১২–১৬ ঘণ্টার বিরতি দিলে ইনসুলিন রিসেপ্টরগুলো রিফ্রেশ হয়ে যায়।

৭. ওমেগা-৩ ফ্যাট খান

সামুদ্রিক মাছ (যেমন: স্যামন, সারডিন), চিয়া সিড, বাদামে থাকে ওমেগা-৩ যা ইনসুলিন সেন্সিটিভিটিকে উন্নত করে।

কোন টেস্টে বোঝা যায়?

আপনার ইনসুলিন সেন্সিটিভিটি কেমন – তা জানতে পারেন এইসব টেস্টে:

  • Fasting Insulin Level
  • HOMA-IR Calculation
  • Glucose Tolerance Test (OGTT)

এগুলো আপনার ডাক্তার প্রেসক্রাইব করলে করিয়ে নিতে পারেন।

ইনসুলিন সেন্সিটিভিটি ভালো রাখলে আপনি পাবেন:

  • বেশি এনার্জি
  • সহজে ওজন কমানো যাবে
  • ব্রেইন থাকবে শার্প
  • হৃদরোগের ঝুঁকি কমবে
  • দীর্ঘায়ু বাড়বে!

শেষ কথা

ইনসুলিন হলো শরীরের “চাবিওয়ালা”, আর কোষ হলো “তালা”। ইনসুলিন সেন্সিটিভিটি ভালো মানেই, চাবি ঠিকভাবে তালা খুলছে। আর খারাপ মানে? তালা আটকে গেছে, ঘাম ঝরিয়ে দরজা খুলছে না!

তাই এখনই সময় – খান স্বাস্থ্যকর খাবার, চলুন একটু বেশি হাঁটুন, আর ইনসুলিন সেন্সিটিভিটিকে বানান আপনার ফিটনেস পার্টনার!

মূল তথ্যসমূহ:

  1. ইনসুলিন হরমোন রক্তের চিনিকে কোষে প্রবেশ করায়।
  2. ইনসুলিন সেন্সিটিভিটি বেশি মানে শরীর কম ইনসুলিনেই কাজ করতে পারে।
  3. খারাপ সেন্সিটিভিটি টাইপ ২ ডায়াবেটিস, ওজন বেড়ে যাওয়া ও হৃদরোগের ঝুঁকি বাড়ায়।
  4. ব্যায়াম, ঘুম, স্ট্রেস কমানো, ফাইবারযুক্ত খাবার খাওয়া ইনসুলিন সেন্সিটিভিটি উন্নত করে।
  5. ওমেগা-৩ ফ্যাট ও অন্তঃকালীন উপবাস সহায়ক ভূমিকা রাখে।

 

✍️ লেখক: সালাহউদ্দিন আহমেদ আজাদ

📅 সর্বশেষ হালনাগাদ: ১০ অক্টোবর ২০২৬

📚 তথ্যসূত্র: PubMed | WHO | NIH | CDC

মেডিকেল ডিসক্লেইমার:
এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে প্রকাশিত। বিভিন্ন স্বীকৃত জার্নালে প্রকাশিত গবেষণার ভিত্তিতে পাঠকদের সুস্থ ও সুন্দর জীবনযাপনে সহায়তার উদ্দেশ্যে এই আর্টিকেলটি লেখা হয়েছে। এটি কোনোভাবেই ডাক্তারি পরামর্শ নয়। ব্যক্তিগত শারীরিক সমস্যা, রোগ নির্ণয় বা চিকিৎসার জন্য অবশ্যই যোগ্য চিকিৎসকের পরামর্শ নিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here