Home তেল তেলেতেই তেল মারা – কোন তেল কতটা উপকারি আর কতটা গরমে ধরা...

তেলেতেই তেল মারা – কোন তেল কতটা উপকারি আর কতটা গরমে ধরা খায়?

362
0
কোন তেল কতটা উপকারি

তেল ছাড়া রান্না যেমন সাদামাটা, তেমনি ভুল তেল বেছে নিলে স্বাস্থ্যের বারোটা! তাই রান্নাঘরের রানি হোন হেলদি জেনারেল, জেনে নিন কোন তেল কতটা উপকারি আর কোন তেলে আছে বিপদ!

তেলের স্মোক পয়েন্ট

তেলের স্মোক পয়েন্ট হলো সেই তাপমাত্রা, যেখানে পৌঁছালে তেল থেকে ধোঁয়া উঠতে শুরু করে এবং এর পুষ্টিগুণ নষ্ট হতে থাকে। এই পয়েন্ট ছাড়িয়ে গেলে তেলে থাকা ভালো চর্বি ভেঙে ক্ষতিকর যৌগ তৈরি করে। রান্নার ধরন অনুযায়ী তেল বেছে নেওয়া গুরুত্বপূর্ণ—উচ্চ তাপে রান্নার জন্য চাই উচ্চ স্মোক পয়েন্টের তেল, যেমন রিফাইন্ড সানফ্লাওয়ার বা অ্যাভোকাডো অয়েল।

গবেষণায় দেখা গেছে পুড়ে যাওয়া তেলে রান্না করলে ক্যান্সারের ঝুঁকি বাড়ে। তাই তেল পুড়ে গেলে সেই তেলে ফেলে দিয়ে নতুন তেলে রান্না করা উচিৎ।

কোন তেল কতটা উপকারি ও তাদের স্মোক পয়েট

১. এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল (EVOO):

স্বাস্থ্যরাজ্যের সিংহাসনে বসা রাজার মতো!

উপকারিতা:

  • উচ্চমাত্রার অ্যান্টিঅক্সিডেন্ট
  • হৃদপিন্ডের বন্ধু
  • মস্তিষ্কের জন্য অসাধারণ
  • প্রদাহ বিরোধী (Anti-inflammatory) উপাদানে ঠাসা

স্মোক পয়েন্টঃ 160–190°C (320–375°F)

👉 হালকা ভাজা বা সালাদের জন্য আদর্শ। বেশি গরমে ভাজা? ভুলেও নয়!

২. লাইট অলিভ অয়েল

Extra Virgin-এর কাসিন, তবে একটু কম রুচিশীল

উপকারিতা:

  • একটু বেশি পরিশোধিত, তাই খাঁটি EVOO-এর মতো পুষ্টিগুণ নেই
  • উচ্চতর Smoke Point-এর কারণে রান্নার জন্য উপযোগী

স্মোক পয়েন্টঃ 230–240°C (446–464°F)

ভাজার জন্য ভালো, তবে স্বাস্থ্য উপকারিতা তুলনামূলক কম

এই মুহূর্তের ট্রেন্ডিং আর্টিকেলগুলো

ব্লাড সুগার নিয়ন্ত্রণে যেসব দেশি ফল সবচেয়ে বেশি কার্যকর

ব্লাড সুগার নিয়ন্ত্রণে দেশি ফল যেমন জাম, আমলকি, পেয়ারা, করলা ও অন্যান্য ফাইবারসমৃদ্ধ ফল নিয়মিত খেলে রক্তে শর্করার মাত্রা স্বাভাবিক...
Read More

ঘুমের আগে ভুলেও খাবেন না এই ৭টি খাবার! আপনার নিদ্রা হারাম করে দিতে পারে 🌙 😵 🍕☕

রাতে ঘুমের আগে যেসব খাবার খাওয়া যাবে না সেগুলোর মধ্যে কফি, আইসক্রিম, পিৎজা ও ঝাল খাবার অন্যতম, কারণ এগুলো ঘুমের...
Read More

ওজন কমাতে রাতে ভাত বন্ধ করেছেন? জেনে নিন পুষ্টিবিজ্ঞান কী বলছে

ওজন কমাতে রাতে ভাত বন্ধ করেছেন? পুষ্টিবিজ্ঞান বলছে, শুধু ভাত বাদ দিলেই ওজন কমে না; আসল বিষয় হলো মোট ক্যালোরি,...
Read More

সূর্যের ভিটামিন: ভিটামিন ডি যুক্ত খাবার কেন অত্যাবশ্যকীয়? 🌞

সূর্যের ভিটামিন নামে পরিচিত ভিটামিন ডি শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ; তাই হাড়, রোগপ্রতিরোধ ক্ষমতা ও সামগ্রিক সুস্থতা বজায় রাখতে ভিটামিন...
Read More

শাকসবজি খাওয়ার সঠিক উপায় – আমাদের ভুলগুলো কোথায়?

শাকসবজি খাওয়ার সঠিক উপায় মেনে চললে ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্টের সর্বোচ্চ উপকার পাওয়া যায়, যা সুস্বাস্থ্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা...
Read More

সারাদিন ক্লান্ত ও অলস লাগে? আপনার ডায়েটে হয়তো কমতি আছে এই ৩টি উপাদানের

সারাদিন ক্লান্ত অনুভব করলে তা শুধু কাজের চাপ নয়; পর্যাপ্ত ঘুমের অভাব, পুষ্টিহীনতা, পানিশূন্যতা বা কোনো স্বাস্থ্য সমস্যারও ইঙ্গিত হতে...
Read More

ডায়াবেটিস ও আমাদের ভাত-ভীতি: ভাত কি আসলেই শত্রু, নাকি পরিমাপেই মুক্তি?

ডায়াবেটিস ও ভাত খাওয়া নিয়ে অযথা ভয় পাওয়ার দরকার নেই; সঠিক পরিমাণ, আঁশসমৃদ্ধ খাবার ও নিয়মিত ব্যায়ামের সঙ্গে ভাতও হতে...
Read More

কাঁঠাল কেন সুপারফুড? জেনে নিন ১০টি চমকপ্রদ স্বাস্থ্য উপকারিতা

কাঁঠাল কেন সুপারফুড কারণ এতে ভিটামিন, খনিজ, ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং স্বাস্থ্য ভাল...
Read More

গর্ভবতী ও স্তন্যদায়ী মায়েদের পুষ্টি গাইড Maternal Nutrition

গর্ভবতী মায়েদের পুষ্টি নিশ্চিত করতে প্রতিদিন সুষম খাদ্য, পর্যাপ্ত প্রোটিন, শাকসবজি, ফলমূল, দুধ এবং পর্যাপ্ত পানি গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।  ...
Read More

শিশুদের মুখের রুচি বাড়ানোর ৪টি পুষ্টিকর রেসিপি

শিশুদের মুখের রুচি বাড়াতে প্রতিদিন বৈচিত্র্যময়, পুষ্টিকর ও রঙিন খাবার পরিবেশন করুন, জোর না করে ধীরে ধীরে নতুন খাবারের সঙ্গে...
Read More

৩. নারিকেল তেল

সুগন্ধী, সাদা, আরেকটু বিতর্কিত

উপকারিতা:

  • MCTs (Medium-Chain Triglycerides) – মস্তিষ্কের জ্বালানি
  • অ্যান্টিমাইক্রোবিয়াল
  • ডেজার্ট, ডাল বা তরকারিতে স্বাদ বাড়ায়

স্মোক পয়েন্টঃ 175°C (347°F)

👉 হালকা ভাজা বা সাঁতলানোর জন্য আদর্শ, বেশি গরমে বাঁচেন

৪. সানফ্লাওয়ার অয়েল

রান্নাঘরের রুটিন বেটা, বেশিরভাগ বাসায় থাকে।

উপকারিতা:

  • ভিটামিন E-এর ভালো উৎস
  • তবে ওমেগা-৬ বেশি হওয়ায় বেশি খাওয়া ভালো না

স্মোক পয়েন্টঃ 225°C (437°F)

👉 ভাজার জন্য বেশ ভালো, তবে ব্যালেন্স বজায় রাখুন

৫. সয়বিন তেল

বাজারে সস্তায় পায় বলে হেলদি মনে করা হয় না — ভুল!

উপকারিতা:

  • ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড
  • কোলেস্টেরল কমাতে সাহায্য করে

স্মোক পয়েন্টঃ 230°C (446°F)

👉 উচ্চতাপ রান্নায় ব্যবহার করা যায়, তবে রিফাইন্ড কিনুন

৬. সেসেমি অয়েল (তিলের তেল):

গন্ধে ঝাঁঝ, পুষ্টিতে রাজ।

উপকারিতা:

  • হাড়ের জন্য উপকারী
  • স্ট্রেস কমায়
  • অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর

স্মোক পয়েন্টঃ

Toasted: 177°C (350°F)

Regular: 210°C (410°F)

👉 মচমচে স্বাদের জন্য আদর্শ, হালকা ভাজায় দারুণ

৭. ক্যানোলা অয়েল

“সব তেলের দোসর, কারো আপন নয়!” – কেউ ভালো বলে, কেউ সন্দেহ করে

উপকারিতা:

  • হৃদপিন্ড বান্ধব
  • ওমেগা-৩ সহনীয় পরিমাণে
  • হালকা স্বাদ, রান্নায় মিশে যায়

স্মোক পয়েন্টঃ 204°C (400°F)

👉 হালকা থেকে মাঝারি ভাজায় ভালো

৮. সরিষার তেল

বাংলার গর্ব, ভর্তার রাজা

উপকারিতা:

  • অ্যান্টিব্যাকটেরিয়াল
  • কোলেস্টেরল কমায়
  • রক্তসঞ্চালন বাড়ায়

স্মোক পয়েন্টঃ 250°C (482°F)

👉 ভাজা, রান্না সবই করা যায়, তবে ইউরেসিক অ্যাসিড নিয়ে বিতর্ক আছে

তুলনামূলক চিত্র:

তেল                                     উপকারিতা                  স্মোক পয়েন্ট          সবচেয়ে ভাল ব্যবহার

এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল        হার্ট, ব্রেন                     160–190°C               সালাদ, সটে

লাইট অলিভ অয়েল                 রান্নায় সহজ                    230–240°C              ভাজা, রান্না

নারিকেল তেল                    MCT, জীবাণুরোধী                 175°C                 বেক, হালকা ভাজা

সানফ্লাওয়ার অয়েল                  ভিটামিন ই                      225°C                     ডিপ ফ্রাই

সয়বিন তেল                           ওমেগা-৩                       230°C               স্টার-ফ্রাই, ডিপ ফ্রাই

তিলের তেল (sesame)       মজবুত হাড়, এন্টিঅক্সিডেন্ট      177–210°C      এশিয়ান রান্না, ফ্লেভার

ক্যানোলা                          হার্ট বান্ধব                            204°C                   ভাজা, গ্রিল

খাঁটি সরিষার তেল           ব্যাক্টেরিয়ারোধী, রক্ত চলাচল          250°C                      ভাজা

উপসংহার

সব তেলেই কিছু না কিছু উপকার আছে – কিন্তু “তেলাপোকা” হওয়ার দরকার নেই!

বুদ্ধিমানের কাজ হবে জেনে নেয়া কোন তেল কতটা উপকারি এবং বিভিন্ন তেলকে রোটেশনে ব্যবহার করা।

আজ EVOO, কাল সরিষার তেল, পরশু নারকেল – এর নামেই হোক হেলদি ফিউশন!

 

Disclaimer

এই আর্টিকেলটি বিভিন্ন স্বীকৃত জার্নালে প্রকাশিত গবেষণার ভিত্তিতে পাঠকদের সুস্থ ও সুন্দর জীবনযাপনে সহায়তার উদ্দেশ্যে লেখা। এটি কোনোভাবেই ডাক্তারি পরামর্শ নয়। ব্যক্তিগত শারীরিক সমস্যা, রোগ নির্ণয় বা চিকিৎসার জন্য অবশ্যই যোগ্য চিকিৎসকের পরামর্শ নিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here