Home অসুখ-বিসুখ নিদ্রাকালীন শ্বাসব্যাঘাত বা স্লিপ অ্যাপনিয়া যেভাবে মৃত্যুর কারণ হতে পারে

নিদ্রাকালীন শ্বাসব্যাঘাত বা স্লিপ অ্যাপনিয়া যেভাবে মৃত্যুর কারণ হতে পারে

226
0
নিদ্রাকালীন শ্বাসব্যাঘাত

নিদ্রাকালীন শ্বাসব্যাঘাত এক ধরণের ব্যাধি যা ঘুমের মধ্যে আপনার শ্বাস-প্রশ্বাস বন্ধ করে দেয়; চিকিৎসা সময়মত না করলে স্লিপ অ্যাপনিয়া যেভাবে মৃত্যুর কারণ হতে পারে। এটা দু’টা কারণে হতে পারেঃ শ্বাসনালী বন্ধ হয়ে যাওয়া (অবস্ট্রাক্টিভ স্লিপ অ্যাপনিয়া) অথবা আপনার মস্তিষ্ক সঠিকভাবে আপনার শ্বাসপ্রশ্বাস নিয়ন্ত্রণ করতে পারে না (সেন্ট্রাল অ্যাপনিয়া)। আপনার মস্তিষ্ক তখন আপনাকে জাগিয়ে তুলে যাতে আপনি শ্বাস নিতে পারেন। ফলে বারবার ঘুমের ব্যাঘাত হয়। বারবার ঘুমের এই ব্যাঘাতের ফলে হৃদযন্ত্রের উপর চাপ পড়ে। এই অবস্থা বহুদিন চলতে থাকলে মারাত্মক বিপদ ডেকে আনতে পারে এবং মৃত্যুও ঘটাতে পারে। কিন্তু সঠিক চিকিৎসার মাধ্যমে এই সমস্যা দূর করা যায়।

নিদ্রাকালীন শ্বাসব্যাঘাত কাদের জন্য ঝুঁকিপূর্ণ?

স্লিপ অ্যাপনিয়া শিশু ও টিনএজার থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক, যে কারও হতে পারে।

অবস্ট্রাক্টিভ স্লিপ অ্যাপনিয়া যাদের ক্ষেত্রে খুব সাধারণ

  • পুরুষদের ক্ষেত্রে এটা ৫০ বছর বয়সের আগে সাধারণ এবং মহলাদের ক্ষেত্রে এটা সাধারণ ৫০ বছর বয়সের পরে।
  • বয়স বাড়ার সাথে সাথে এটা যে কারও হতে পারে।
  • অতিরিক্ত ওজন স্লিপ অ্যাপনিয়ার ঝুঁকি বৃদ্ধি করে।

সেন্ট্রাল স্লিপ অ্যাপনিয়া যাদের ক্ষেত্রে সাধারণ

  • যারা ব্যথানাশক ঔষধ (পেইনকিলার) সেবন করেন।
  • যাদের বয়স ৬০ এর উপরে।
  • যাদের আট্রিয়াল ফিব্রিলেশন আছে।
  • যারা উচ্চ স্থানে বাস করেন।

নিদ্রাকালীন শ্বাসব্যাঘাত কতখানি সাধারণ?

বিশেষজ্ঞদের মতে বিশ্বের ৫% থেকে ১০% মানুষ স্লিপ অ্যাপনিয়া আক্রান্ত।

স্লিপ অ্যাপনিয়া কিভাবে বুঝবেন?

  • সারা রাত ঘুমানোর পর সকালে উঠেও ক্লান্তি
  • দিনের বেলা ঘুম ঘুম ভাব
  • নাক ডাকা। তবে স্লিপ অ্যাপনিয়া না থাকলেও নাক ডাকার সমস্যা হতে পারে
  • ডিপ্রেশন এবং উদ্বেগ স্লিপ অ্যাপনিয়ার সাধারণ উপসর্গ
  • স্মৃতিশক্তি কমে যাওয়া, কোন কাজে মনোযোগ দিতে না পারা
  • গভীর রাতে বারবার ঘুম থেকে জেগে উঠা
  • আপনার পতি/পত্নী কেউ যদি দেখেন যে ঘুমের মধ্যে আপনার শ্বাসপ্রশ্বাস হঠাৎ হঠাৎ বন্ধ হয়ে যাচ্ছে
  • শ্বাসপ্রশ্বাসের ধরণ অস্বাভাবিক। স্বাসপ্রশ্বাস খুব দ্রুত হয়ে ধীর হয়ে যাচ্ছে, তারপর কয়েক সেকেন্ডের জন্য শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে আবার শুরু হচ্ছে।
  • নিদ্রাহীনতা
  • রাতে ঘাম এবং অস্থিরতা
  • যৌন অক্ষমতা
  • শ্বাসকষ্টের কারণে ঘুম ভেঙ্গে যাওয়া এবং দম বন্ধ হয়ে আসছে মনে হওয়া
  • ঘুম থেকে উঠার পর মাথা ব্যথা
স্লিপ অ্যাপনিয়ার সবচেয়ে সাধারণ চিকিৎসা হচ্ছে সিপ্যাপ মেশিন

যেসব কারণে স্লিপ অ্যাপনিয়ার ঝুঁকি বৃদ্ধি পায়

অবস্ট্রাক্টিভ স্লিপ অ্যাপনিয়া

  • অতিরিক্ত ওজন
  • যাদের ঘাড় মোটা
  • শ্বাসনালী সরু। এটা হতে পারে টনসিলের কারণে।
  • নারীদের তুলনায় পুরুষদের স্লিপ অ্যাপনিয়া হওয়ার সম্ভাবণা ৩ থেকে ৪ গুণ বেশী
  • বার্ধক্য
  • পরিবারে কারও স্লিপ অ্যাপনিয়া থাকলে
  • মদ্যপাণ বা সিডেটিভ সেবন করা
  • ধূমপান
  • নাক বন্ধ হয়ে থাকা
  • উচ্চ রক্তচাপ, হার্ট ফেইলিওর, টাইপ ২ ডায়াবেটিস স্লিপ অ্যাপনিয়ার ঝুঁকি বাড়ায়

সেন্ট্রাল স্লিপ অ্যাপনিয়া

  • বয়স্ক মানুষ
  • পুরুষ
  • হৃদরোগ
  • পেইনকিলার সেবন করা
  • স্ট্রোক

এই মুহূর্তের ট্রেন্ডিং আর্টিকেলগুলো

ফাস্টফুডের আসক্তি ও শহরের স্থূলতা – তরুণদের জীবনে অনিয়মের দাম 🍔

ফাস্টফুডের আসক্তি আধুনিক তরুণদের ওজন বৃদ্ধি, পেটের মেদ, ফ্যাটি লিভার, ডায়াবেটিস, হৃদরোগ ও ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে তুলছে উদ্বেগজনকভাবে।   আধুনিক...
Read More

বয়স ৪০ পেরোলেই সাবধান! চল্লিশোর্ধ নারীরা যে ৯টি খাবার এড়িয়ে চলবেন

চল্লিশোর্ধ নারীরা যেসব খাবার এড়িয়ে চলবেন তার মধ্যে অতিরিক্ত চিনি, প্রক্রিয়াজাত খাবার ও ট্র্যান্স ফ্যাট অন্যতম, কারণ এগুলো হরমোন ও...
Read More

সকালের ৯ অভ্যাস দূর করবে ফ্যাটি লিভার – মাত্র ৩ মাসেই স্বাস্থ্যকর লিভার!

যেসব অভ্যাস দূর করবে ফ্যাটি লিভার – নিয়মিত ব্যায়াম, কম তেলযুক্ত খাবার, পর্যাপ্ত পানি পান এবং চিনি ও জাঙ্ক ফুড...
Read More

প্রচণ্ড গরমেও শরীর থাকবে ঠান্ডা; ভরসা রাখুন এই ১০টি ফলের ওপর

প্রচণ্ড দাবদাহে শরীর সতেজ রাখতে নিয়মিত তরমুজ, ডাব ও বাঙ্গি সহ যেসব ফল গরমে শরীর ঠান্ডা রাখবে সেগুলো খাদ্যতালিকায় রাখা...
Read More

সুস্থতার রক্ষাকবচ: সেরা ৬টি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার

অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার নিয়মিত খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, ত্বক ভালো থাকে এবং বার্ধক্যের প্রভাব ধীর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা...
Read More

ওজন কমাতে কার্বোহাইড্রেট: শত্রু নাকি বন্ধু? জানুন সঠিক মাপজোখ

ওজন কমাতে কার্বোহাইড্রেট বা শর্করা পুরোপুরি শত্রু নয়; সঠিক পরিমাণে ও স্বাস্থ্যকর উৎস থেকে গ্রহণ করলে এটি শরীরকে শক্তি দিয়ে...
Read More

পেয়ারা পাতার চা: তীক্ষ্ণ চোখের গোপন রহস্য – ঘরেই তৈরি করুন সহজেই! 👁️☕

আজকের ডিজিটাল যুগে স্ক্রিনের সামনে কাটানো সময় বেড়ে যাওয়ায় চোখের স্বাস্থ্য অনেকেরই চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। চোখ ক্লান্তি, ঝাপসা দৃষ্টি...
Read More

চিনি বনাম গুড়: কোনটা আসলেই বেশি স্বাস্থ্যকর?

চিনি বনাম গুড় নিয়ে বিতর্ক বহুদিনের; চিনি শুধু ফাঁকা ক্যালোরি দিলেও, গুড় কিছুটা ভিটামিন ও খনিজ সরবরাহ করে বলে তুলনামূলকভাবে...
Read More

সুপার ড্রিঙ্ক: সকালে ঢেঁড়স ভেজানো পানি খাওয়ার ১০ উপকারিতা

আপনি যদি প্রাকৃতিকভাবে ওজন এবং সুগার নিয়ন্ত্রণ করতে চান, তবে ঢেঁড়স ভেজানো পানি সুস্থ জীবনধারার একটি চমৎকার এবং সহজ সংযোজন...
Read More

প্রোটিন কি শুধু ডিমেই? মাসল বিল্ডিংয়ের জন্য সেরা ১৮টি উচ্চ-প্রোটিন যুক্ত খাবার

আমাদের শরীরের সঠিক বৃদ্ধি এবং পেশি বা মাসল মজবুত করতে প্রোটিনের কোনো বিকল্প নেই। হরমোন ব্যালেন্স থেকে শুরু করে রোগ...
Read More

নিদ্রাকালীন শ্বাসব্যাঘাত-এর চিকিৎসা

স্লিপ অ্যাপনিয়ার সবচেয়ে সাধারণ চিকিৎসা হচ্ছে সিপ্যাপ মেশিন (Continuous Positive Airway Pressure CPAP)।

সিপ্যাপ মেশিন একজন ঘুমন্ত মানুষের নাক ও মুখে ক্রমাগত স্থিরভাবে বাতাস সরবরাহ করে। এর ফলে শাসনালী খোলা থাকে এবং শ্বাস নেয়া আরামদায়ক হয়।

কিন্তু জটিল স্লিপ অ্যাপনিয়া যেহেতু শরীরের অন্যান্য অনেক গুরুতর সমস্যা থেকে হয়, তাই এর চিকিৎসা আজীবন চালাতে হতে পারে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

প্রতিরোধ

চিকিৎসকরা মনে করেন যে সতর্ক থাকলে এই রোগ এড়ানো সম্ভব। তবে এক্ষেত্রে কিছু ব্যবস্থা নেয়ার পরামর্শ দিয়ে তাকেন তারা।

প্রথমতঃ, শরীরের উচ্চতা অনুযায়ী ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে।

দ্বিতীয়তঃ, নিয়মিত ব্যায়াম করতে হবে।

আর তৃতীয়তঃ, সুষম খাদ্যাভাস করতে হবে।

এছাড়া ঘুমের মধ্যে বার বার দম বন্ধ হয়ে এলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিলে ভাল থাকা সম্ভব বলে। না হলে স্লিপ অ্যাপনিয়া মৃত্যুর কারণ হতে পারে।

উপসংহার

নিদ্রাকালীন শ্বাসব্যাঘাত বা স্লিপ অ্যাপনিয়া একটি নীরব কিন্তু বিপজ্জনক ব্যাধি, যা সময়মতো চিকিৎসা না পেলে হৃদরোগ, স্ট্রোক এমনকি মৃত্যুর কারণ হতে পারে। নিয়মিত ঘুমের ব্যাঘাত, নাক ডাকা, ক্লান্তি বা ঘুমের মধ্যে শ্বাস বন্ধ হওয়া এই রোগের প্রধান লক্ষণ। তাই এসব উপসর্গ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন। সঠিক চিকিৎসা ও জীবনধারা পরিবর্তনের মাধ্যমে এই রোগ পুরোপুরি নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

 

Disclaimer

এই আর্টিকেলটি বিভিন্ন স্বীকৃত জার্নালে প্রকাশিত গবেষণার ভিত্তিতে পাঠকদের সুস্থ ও সুন্দর জীবনযাপনে সহায়তার উদ্দেশ্যে লেখা। এটি কোনোভাবেই ডাক্তারি পরামর্শ নয়। ব্যক্তিগত শারীরিক সমস্যা, রোগ নির্ণয় বা চিকিৎসার জন্য অবশ্যই যোগ্য চিকিৎসকের পরামর্শ নিন।

 

Sources:

Mayo Clinic [https://www.mayoclinic.org/diseases-conditions/sleep-apnea/symptoms-causes/syc-20377631]

NIH [https://www.nhlbi.nih.gov/health/sleep-apnea]

Cleveland Clinic [https://my.clevelandclinic.org/health/diseases/8718-sleep-apnea]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here