Home অসুখ-বিসুখ ডায়াবেটিস ও প্রিডায়াবেটিস – চিনি না খেয়েও সুগার কেন বাড়ছে?

ডায়াবেটিস ও প্রিডায়াবেটিস – চিনি না খেয়েও সুগার কেন বাড়ছে?

51
0
সুগার কেন বাড়ছে

সুগার কেন বাড়ছে? অনিয়মিত খাবার, অতিরিক্ত চিনি, কম শারীরিক পরিশ্রম, মানসিক চাপ এবং পর্যাপ্ত ঘুমের অভাব এর অন্যতম প্রধান কারণ।

 

“আমি তো চিনি খাই না, মিষ্টি প্রায় ছুঁই-ই না, তবু সুগার কেন বাড়ছে?”

এই প্রশ্নটাই আজ বাংলাদেশের লাখো মানুষের বাস্তব সমস্যা। আসলে ডায়াবেটিস শুধু চিনি খাওয়ার রোগ নয়। এটা জীবনযাপন, খাবারের ধরন, শরীরের ভেতরের হরমোন আর সময়ের সঙ্গে বদলে যাওয়া মেটাবলিজমের একটা জটিল ফলাফল।

চলুন একদম সহজ ভাষায় বিষয়টা বুঝে নিই।

ডায়াবেটিস কি?

ডায়াবেটিস হলো এমন একটি অবস্থা, যেখানে রক্তে গ্লুকোজ (চিনি) স্বাভাবিকের চেয়ে বেশি থাকে।

আমরা যখন ভাত, রুটি, আলু, ফল – এই ধরনের খাবার খাই, তখন সেগুলো শরীরে ভেঙে গ্লুকোজে পরিণত হয়। এই গ্লুকোজকে কোষের ভেতরে ঢুকিয়ে শক্তিতে রূপান্তর করার জন্য দরকার হয় ইনসুলিন নামের একটি হরমোন।

ডায়াবেটিসে হয়, যখন শরীর ইনসুলিন তৈরি করতে পারে না, অথবা ইনসুলিন তৈরি হলেও শরীর সেটাকে ঠিকমতো ব্যবহার করতে পারে না ফলে গ্লুকোজ রক্তেই জমে থাকে। পরিণতিতে রক্তে গ্লুকোজ বা সুগার বেড়ে যায়।

প্রিডায়াবেটিস কি?

প্রিডায়াবেটিস হলো ডায়াবেটিসের আগের ধাপ। এতে রক্তে সুগার স্বাভাবিকের চেয়ে বেশি কিন্তু ডায়াবেটিস ধরা পড়ার মতো এত বেশি নয়। সমস্যা হলো, এই পর্যায়ে বেশিরভাগ মানুষ কোনো লক্ষণই টের পান না।

কিন্তু চিকিৎসা বা জীবনযাপনে পরিবর্তন না আনলে – ৫–১০ বছরের মধ্যে প্রিডায়াবেটিস থেকে পুরো ডায়াবেটিস হয়ে যাওয়ার ঝুঁকি খুব বেশি। ভালো খবর হলো – এই পর্যায়েই চাইলে ডায়াবেটিস ঠেকানো সম্ভব।

চিনি না খেয়েও সুগার কেন বাড়ে?

এখানেই আসল ভুল।

১. ভাতই আসল চিনি

আমাদের প্রধান খাবার ভাত। ভাত দেখতে সাদা, মিষ্টি না – কিন্তু শরীরে গিয়ে ভাত খুব দ্রুত গ্লুকোজে পরিণত হয়। দিনে ৩ বেলা পেট ভরে ভাত খেলে ক্যালরি হয় প্রচুর কিন্তু ফাইবার ও প্রোটিন কম ফলে সুগার হু হু করে বাড়ে।

২. “আমি তো মিষ্টি খাই না” – তাহলে কার্বোহাইড্রেট কেন?

চিনি ছাড়াও সুগার বাড়ায় যেসব খাবার:

  • ভাত
  • রুটি
  • আলু
  • পরোটা
  • সাদা পাউরুটি
  • বিস্কুট, চানাচুর, মুড়ি

এগুলো সবই কার্বোহাইড্রেট – আর কার্বোহাইড্রেট মানেই শেষ পর্যন্ত চিনি।

এই মুহূর্তের ট্রেন্ডিং আর্টিকেলগুলো

মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য চীনাবাদামের তেল: ৫টি গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করলেন AIMS-এর শীর্ষ ডাক্তার

মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য চীনাবাদামের তেল উপকারী কারণ এতে থাকা স্বাস্থ্যকর ফ্যাট ও ভিটামিন মস্তিষ্কের কার্যক্ষমতা উন্নত করে এবং স্মৃতিশক্তি বাড়াতে...
Read More

ডাবের পানির ইলেক্ট্রোলাইট গ্রীষ্মের তীব্র গরমে যেভাবে পানিশূন্যতা দূর করে

ডাবের পানির ইলেক্ট্রোলাইট শরীরের পানিশূন্যতা দূর করে, দ্রুত শক্তি জোগায়, গরমে ক্লান্তি কমায় এবং শরীরের তরল ও লবণের ভারসাম্য বজায়...
Read More

আয়ুর্বেদ অনুসারে পুরুষদের যৌন শক্তি বাড়ানোর উপায়

প্রাচীন ভারতীয় চিকিৎসাশাস্ত্র আয়ুর্বেদ শুধুমাত্র রোগ নিরাময়ের জন্য নয়, বরং সুস্থ যৌন জীবন বজায় রাখার দিকেও সমান গুরুত্ব দিয়েছে। আয়ুর্বেদে...
Read More

কাজুবাদামের ১০টি উপকারিতা: পুষ্টি, শক্তি ও সুস্বাস্থ্যের এক চমৎকার উৎস

কাজুবাদামের উপকারিতা জানলে বোঝা যায় এটি হৃদযন্ত্র সুস্থ রাখা, শক্তি বাড়ানো, ত্বক ও চুল ভালো রাখা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা...
Read More

ঘানি ভাঙ্গা খাঁটি সরিষার তেল কেন খাবেন? জানুন উপকারিতা ও আসল-নকল চেনার সহজ উপায়

ঘানি ভাঙ্গা খাঁটি সরিষার তেল পুষ্টিগুণে ভরপুর। এর তীব্র ঝাঁঝ ও প্রাকৃতিক স্বাদ রান্নায় আনে বিশুদ্ধতা, যা হৃদরোগের ঝুঁকি কমিয়ে...
Read More

পান্তা ভাত: ঐতিহ্যের স্বাদে লুকানো স্বাস্থ্য রহস্য

পান্তা ভাতের উপকারিতা হলো এটি শরীর ঠান্ডা রাখে, হজমশক্তি বাড়ায়, প্রাকৃতিক প্রোবায়োটিক সরবরাহ করে, শক্তি জোগায়, পানিশূন্যতা কমায় এবং সুস্থ...
Read More

স্বাস্থ্য সুরক্ষায় মনোআনস্যাচুরেটেড ফ্যাট: সুস্থ জীবনের অদৃশ্য নায়ক

আমরা অনেক সময় “ফ্যাট” শব্দটি শুনলেই ভয় পাই। মনে করি ফ্যাট মানেই মোটা হওয়া, ডায়াবেটিস বা হৃদরোগ। কিন্তু বাস্তবে সব...
Read More

ভার্জিন কোকোনাট অয়েল কি এবং এর স্বাস্থ্য উপকারিতা কি?

নারিকেল আমাদের দেশে খুবই পরিচিত একটি ফল। তবে এর তেল, বিশেষ করে ভার্জিন কোকোনাট অয়েল (VCO), এখন সারা বিশ্বে স্বাস্থ্য...
Read More

স্নিগ্ধ সকাল শুরু হোক শসা, আদা, পুদিনা আর লেবুর ম্যাজিক ড্রিংক দিয়ে! 🍋🌿

সবচেয়ে ভালো জিনিসগুলো মাঝেমধ্যে একদম সাধারণ হয়। আর এই পানীয়টা ঠিক তেমনই – একদম সহজ, একদম স্বাস্থ্যকর আর একেবারে মুগ্ধকর!...
Read More

চোখের দৃষ্টিশক্তি কমে যাওয়ার ৭টি কারণ

চোখের দৃষ্টিশক্তি কমে যাওয়ার কারণ হতে পারে অতিরিক্ত স্ক্রিন ব্যবহার, পুষ্টির ঘাটতি, বয়সজনিত পরিবর্তন, চোখের রোগ এবং দীর্ঘদিন চোখের সঠিক...
Read More

৩. নড়াচড়া কম, চেয়ার বেশি

অফিসে ৮-১০ ঘণ্টা বসে কাজ। বাসায় এসে মোবাইল বা টিভি হাঁটাচলা প্রায় শূন্য।

👉 পেশি যত কম কাজ করে, ইনসুলিন তত কম কার্যকর হয়।

ফলে সুগার রক্তেই ঘোরাফেরা করে।

৪. বয়স বাড়ে, ইনসুলিনের ক্ষমতা কমে

৩০-এর পর থেকে পেশি কমতে থাকে, মেদ বাড়ে, ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ে। কিন্তু আমরা খাবার বদলাই না, ভাত কমাই না, প্রোটিন বাড়াই না

ফলাফল: প্রিডায়াবেটিস à ডায়াবেটিস।

৫. পেটের মেদ à নীরব শত্রু

পেটের ভেতরের চর্বি (visceral fat) ইনসুলিনের সবচেয়ে বড় শত্রু।

অনেকেই বলেন –

“আমি তো বেশি মোটা না”

মোটা না হলেও, ভুড়ি থাকলেই বিপদ।

BMI ঠিক থাকলেও পেট থাকলে ডায়াবেটিস হতে পারে।

৬. ঘুম ও স্ট্রেস

কম ঘুম, রাত জাগা, মানসিক চাপ – এই তিনটি ইনসুলিনের কার্যকারিতা নষ্ট করে দেয়। তাই চিনি না খেলেও সুগার বাড়ে।

ডায়াবেটিসের সাধারণ লক্ষণ

সবার নাও থাকতে পারে, তবে সাধারণত –

  • বারবার প্রস্রাব
  • খুব পিপাসা
  • দুর্বল লাগা
  • ঝাপসা দেখা
  • ক্ষত শুকাতে দেরি

প্রিডায়াবেটিসে অনেক সময় কিছুই বোঝা যায় না।

কী করলে সুগার নিয়ন্ত্রণে থাকবে?

১. ভাত কমান।

ভয় নয়, ভাত ছাড়তে হবে না, কিন্তু পরিমাণ কমান। প্লেটে ভাতের জায়গা কমিয়ে ডাল, সবজি, মাছ বাড়ান।

২. প্রোটিন বাড়ান

প্রতিদিন খেতে চেষ্টা করুন –

  • ডিম
  • মাছ
  • দুধ/দই
  • ডাল + প্রাণিজ প্রোটিন

প্রোটিন সুগার ধীরে বাড়ায় এবং পেট ভরা রাখে।

৩. প্রতিদিন হাঁটা – ওষুধের চেয়েও শক্তিশালী

দিনে ৩০ মিনিট দ্রুত গতিতে হাঁটা

👉 ইনসুলিন সেনসিটিভিটি বাড়ায়

👉 প্রিডায়াবেটিস থামাতে পারে

৪. পেট কমালে, সুগারও কমবে

ওজনের চেয়ে কোমরের মাপ বেশি গুরুত্বপূর্ণ। ২–৩ ইঞ্চি পেট কমলেই সুগারে বড় পরিবর্তন আসে।

৫. নিয়মিত পরীক্ষা

বছরে অন্তত একবার –

  • Fasting Blood Sugar
  • HbA1c

বিশেষ করে বয়স ৩৫-এর পর।

শেষ কথা

ডায়াবেটিস কোনো হঠাৎ হওয়া রোগ নয়। এটা বছরের পর বছর ধরে তৈরি হওয়া একটি সমস্যা। চিনি বাদ দিলেই সমাধান – এই ধারণা ভুল।

👉 সঠিক খাবার, সঠিক পরিমাণ, নিয়মিত নড়াচড়া – এই তিনটাই আসল চাবিকাঠি।

আজ বুঝলে, কালই বদলানো সম্ভব।

 

Disclaimer

এই আর্টিকেলটি বিভিন্ন স্বীকৃত জার্নালে প্রকাশিত গবেষণার ভিত্তিতে পাঠকদের সুস্থ ও সুন্দর জীবনযাপনে সহায়তার উদ্দেশ্যে লেখা। এটি কোনোভাবেই ডাক্তারি পরামর্শ নয়। ব্যক্তিগত শারীরিক সমস্যা, রোগ নির্ণয় বা চিকিৎসার জন্য অবশ্যই যোগ্য চিকিৎসকের পরামর্শ নিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here