Home দীর্ঘায়ু মৃত্যুদণ্ড পাওয়া এক মানুষ জীবন ফিরে পেল পাহাড়ে ফিরে: স্তামাতিস ও ক্যান্সার...

মৃত্যুদণ্ড পাওয়া এক মানুষ জীবন ফিরে পেল পাহাড়ে ফিরে: স্তামাতিস ও ক্যান্সার জয়ের ব্লু জোন রহস্য

375
0
স্তামাতিস ও ক্যান্সার জয়ের ব্লু জোন রহস্য
ইকারিয়া, গ্রিস

স্তামাতিস ও ক্যান্সার জয়ের ব্লু জোন রহস্য প্রমাণ করে, প্রকৃতি, ভালোবাসা আর সহজ জীবনধারা কখনো কখনো ওষুধের চেয়েও শক্তিশালী।

 

ইউএসএ-এর চিকিৎসকেরা যখন বললেন,

“তোমার আর মাত্র ৯ মাস বাকি,”

তখন স্তামাতিস মোরিয়াতিস (Stamatis Moraitis) চুপচাপ একটা সিদ্ধান্ত নিলেন – তিনি মরবেন না, বরং বেঁচে থাকবেন। এই গল্পটা কোনও অলৌকিক গল্প নয়, বরং প্রকৃতি, পরিবার, ভালোবাসা আর জীবনের সহজ গতিতে ফিরে যাওয়ার এক অবিশ্বাস্য সত্য কাহিনি।

এই মানুষটির জন্ম হয়েছিল গ্রিসের একটি ছোট দ্বীপে – ইকারিয়া (Ikaria)। পরবর্তীতে তিনি যুক্তরাষ্ট্রে চলে যান, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেনাবাহিনীতে যোগ দেন, এবং পরে ফ্লোরিডায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন।

মৃত্যুদণ্ডের রায়

প্রায় ৬৬ বছর বয়সে, তার শ্বাসকষ্ট শুরু হয়। অনেক পরীক্ষা-নিরীক্ষার পর জানা গেল, তিনি লাং ক্যান্সারে আক্রান্ত, এবং তৃতীয় পর্যায়ে রয়েছে। চিকিৎসকরা জানিয়ে দেন – তার হাতে সময় মাত্র ৯ মাস।

স্তামাতিস তিনটি ভিন্ন চিকিৎসকের পরামর্শ নেন, এবং প্রত্যেকেই একই কথা বলেন – কিমোথেরাপি করলেও হয়তো সময় খুব একটা বাড়বে না।

🧳 ঘরে ফিরে চললাম

মরার জন্য নয় – বাঁচার জন্য তিনি সিদ্ধান্ত নেন নিজের শিকড়ে ফিরে যাওয়ার। তিনি স্ত্রীকে নিয়ে ইকারিয়ায় ফিরে আসেন, মা-বাবার পুরনো পাথরের বাড়িতে ওঠেন, এবং ভাবলেন, এখানেই মাটি ছুঁয়ে বিদায় নেবেন শান্তভাবে।

কিন্তু যা ঘটল, তা তার কল্পনারও বাইরে।

এই মুহূর্তের ট্রেন্ডিং আর্টিকেলগুলো

রোগ শনাক্তে স্মার্টওয়াচের নতুন সম্ভাবনা

রোগ শনাক্তে স্মার্টওয়াচ আধুনিক স্বাস্থ্য প্রযুক্তির নতুন সম্ভাবনা তৈরি করছে, যা হৃদস্পন্দন, রক্তের অক্সিজেন, ঘুম ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্বাস্থ্যতথ্য পর্যবেক্ষণ...
Read More

আগামীর ব্লাড প্রেশার মাপার যন্ত্র হবে কাফলেস ডিভাইস

আগামী কয়েক বছরের মধ্যে কাফলেস ব্লাড প্রেসার ডিভাইস খুবই সাধারণ একটি প্রযুক্তিতে পরিণত হবে এবং অধিকাংশ মানুষের জন্যই উপকারী হবে।...
Read More

পরিধেয় প্রযুক্তি যা আপনি অনুভবই করবেন না – আসছে second skin স্মার্ট কাপড়

নতুন পরিধেয় প্রযুক্তি (Wearable Technology)-এর অগ্রগতি সম্পর্কে জানুন, যা আপনার পোশাকের ভেতরেই স্মার্ট সেন্সর যুক্ত করে সেটিকে একটি স্মার্ট পোশাকে...
Read More

ওমেগা-৩-এ ভরপুর ১৫টি দেশি খাবার: হার্ট, মস্তিষ্ক ও চোখ সুস্থ রাখার গাইড

ওমেগা-৩-এ ভরপুর দেশি খাবার নিয়মিত খাদ্যতালিকায় রাখলে হৃদ্‌স্বাস্থ্য ভালো থাকে, মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ে, প্রদাহ কমে এবং শরীর প্রয়োজনীয় স্বাস্থ্যকর চর্বি...
Read More

Apple Watch-এর কারণে প্রাণে বাঁচলেন এক ব্যক্তি, বলছেন এটি ছিল তাঁর মেয়ের উপহার

Apple Watch-এর Fall Detection (পড়ে যাওয়া শনাক্ত করা) ফিচারটি স্বয়ংক্রিয়ভাবে জরুরি সেবায় ফোন করে। ফলে চিকিৎসকেরা দ্রুত তাঁর ফুসফুসে থাকা...
Read More

অস্থায়ী স্মার্ট ট্যাটু নজর রাখবে স্বাস্থ্যের ওপর

যুক্তরাষ্ট্রের পেন স্টেট বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলীরা শিল্পকলা ও বিজ্ঞানকে একত্র করে এমন এক ধরনের সুন্দর, রঙিন অস্থায়ী স্মার্ট ট্যাটু তৈরি করছেন,...
Read More

Oura Ring 5 রিভিউ: স্মার্ট রিং প্রযুক্তিতে এক বিশাল অগ্রগতি

আগের চেয়ে আরও পাতলা, হালকা, দীর্ঘস্থায়ী এবং ব্যবহারেও অনেক বেশি আরামদায়ক – নতুন Oura Ring 5 স্বাস্থ্য পর্যবেক্ষণকারী পরিধেয় ডিভাইসের...
Read More

করলা কি সত্যিই ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে? বিজ্ঞান কী বলছে?

করলা কি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে? গবেষণায় দেখা গেছে, করলা রক্তে শর্করা নিয়ন্ত্রণে কিছুটা সহায়ক হতে পারে, তবে এটি ডায়াবেটিসের ওষুধের...
Read More

নতুন কনট্যাক্ট লেন্সে অন্ধকারেও দেখা যাবে

ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি অব চায়না (USTC)-এর গবেষকরা এমন একটি নতুন কনট্যাক্ট লেন্স তৈরি করেছেন, যা মানুষের চোখকে দৃশ্যমান...
Read More

এই ৪টি চায়ে গ্রিন টি’র চেয়ে বেশী এন্টিঅক্সিডেন্ট আছে

বেশী এন্টিঅক্সিডেন্ট চা হিসেবে মাচা টি, হিবিস্কাস টি, হোয়াইট টি ও পার্পল টি পরিচিত; গবেষণায় এগুলোতে সাধারণত গ্রিন টি-এর তুলনায়...
Read More

🌿 প্রকৃতি যখন ওষুধ

ইকারিয়া কোনো সাধারণ জায়গা নয়। এটি বিশ্বের কয়েকটি ব্লু জোন (Blue Zones)-এর একটি, যেখানে মানুষ স্বাভাবিকভাবে ৯০-১০০ বছর বয়স পর্যন্ত সুস্থভাবে বেঁচে থাকে।

স্তামাতিস দিনের বেলা বাগান করতেন। নিজের হাতে ফল, শাকসবজি ফলাতেন। পরিবার ও বন্ধুদের সঙ্গে দুপুরে আঙুরের ওয়াইন পান করতেন, রোদে পিঠ দিয়ে ঘুমাতেন, হাঁটতে বের হতেন।

তিনি কখনো কেমোথেরাপি নেননি। ওষুধ খাননি। কোনো বিশেষ চিকিৎসাও নয়। শুধু ভালোবাসা, প্রকৃতি, ঘুম, স্বাস্থ্যকর খাবার আর সামাজিক বন্ধনের শক্তিকে বেছে নিয়েছিলেন।

⏳ সময় এগোয়, মৃত্যুর সময় আসে না!

মাস কেটে যায়। এরপর বছর। তিনি বুঝতে পারেন – তার শ্বাসকষ্ট নেই, কাশি নেই, তিনি বেঁচে আছেন – সুস্থভাবে।

একসময় তিনি যুক্তরাষ্ট্রে গিয়ে নিজের চিকিৎসকদের খুঁজতে যান, কারণ তাদের ধন্যবাদ দিতে চেয়েছিলেন। কিন্তু অবাক হয়ে দেখেন, সব ডাক্তারই মারা গেছেন।

আর স্তামাতিস? তিনি ৯০-এর কোঠা পার করে ফেলেছেন।

🍇 ব্লু জোনের গোপন রহস্য?

ইকারিয়ার জীবনধারা আসলে আমাদের শেখায় – সুস্থতা মানে শুধু ওষুধ না, বরং মানসিক শান্তি, সামাজিক সংযোগ, প্রকৃতির সঙ্গে মিলেমিশে থাকা।

স্তামাতিসের জীবন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, আমরা কী হারিয়ে ফেলছি আধুনিক জীবনের যান্ত্রিকতায়।

ড্যান বিউটনার ও স্তামাতিস

ডাক্তার সাহেব যা বললেন

ব্লু জন (Blue Zones) এর আবিষ্কারক ড্যান বিউটনার (Dan Buettner) ইকারিয়া গিয়েছিলেন। এই দ্বীপে হাতে গোনা যে ক’জন ডাক্তার আছেন, বিউটনার তাঁদের একজনের সাথে কথা বলেন। তাঁর নাম ডঃ ইলিয়াস লেরিয়াডিস।

তাঁরা বসেছিলেন ডাক্তার লেরিয়াডিসের উইকেন্ড হাউযের উঠানে। টেবিলে ছিল কালামাতি অলিভ, হুমুস, ইকারিয়ার রুটি এবং মদ। ডাক্তার লেরিয়াডিস বলেন,

“এখানকার মানুষ অনেক দেরীতে ঘুমায়। আমরা ঘুম থেকে উঠি দেরী করে এবং সবসময় দুপুরে ঘুমাই। আমি আমার অফিস কখনই সকাল ১১টার আগে খুলি না কারণ এর আগে কেউ আসে না”। ওয়াইনের গ্লাসে একটি চুমুক দিয়ে তিনি বলেন,

“আপনি কি লক্ষ্য করেছেন যে এখানে কারো হাতেই ঘড়ি নেই? এখানে কোন ঘড়ি কাজ করে না। আপনি যদি কাউকে দুপুরে খেতে দাওয়াত দেন তাহ’লে সে আসবে হয় সকাল ১০টায় কিংবা সন্ধ্যা ৬টায়। আমরা ঘড়ি নিয়ে একদমই মাথা ঘামাই না।“

ডাক্তার তখন আঙ্গুলের ইশারায় কাছাকাছি সামোস নামে আরেকটি দ্বীপ দেখান।

“শুধু ১৫ কিলোমিটার দূরে ওটা একটি সম্পূর্ণ আলাদা জগৎ। তাঁরা আমাদের চেয়ে অনেক বেশী উন্নত। ওখানে আছে অসংখ্য উঁচু অট্রালিকা, রিসোর্ট এবং মিলিয়ন ডলার দামের বাড়ি। সামোসের মানুষজন টাকার পাগল। এখানে আমরা টাকা নিয়ে মাথা ঘামাই না। বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে আমরা সবাই মিলে টাকা সংগ্রহ করি এবং সেটা দিয়েই আমরা সবাই মিলে আনন্দ করি, যদি কিছু টাকা বেঁচে যায় তাহ’লে সেটা গরীবদের দিয়ে দেই।“

এ জায়গাটা ‘আমার’ নয় ‘আমাদের’।

✅ কী শিখলাম স্তামাতিসের গল্প থেকে?

শরীর নয়, মন আগে চিৎকার করে ওঠে – তাকে শুনতে হবে

কিমোথেরাপির চেয়ে কখনো কখনো বন্ধুর সঙ্গে বসে আঙুর খাওয়া বেশি কার্যকর

প্রকৃতি, স্নেহ আর সহজ জীবন জীবনকে বাড়িয়ে দিতে পারে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here